উৎপাদন বাড়ায় বেড়েছে চাষ। রুই-কাতলা, সিং, মাগুর, পাবদার মতো মাছও চাষ হচ্ছে বাণিজ্যিক পুকুরে। স্বাদ এবং পুষ্টিগুণ ভালো হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে গুরুদাসপুরের মাছ এখন বিশ্ববাজারে। এখানকার মাছ চাষিরা দেশ-বিদেশের বাজারে মাছ বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করছেন।
সরকারি-বেসরকারি জরিপ মতে, গত তিন বছরে কার্প এবং মিশ্র প্রজাতির প্রায় ৬০ হাজার টন মাছ অন্তত প্রায় ১ হাজার কোটি টাকায় বিক্রি করেছেন এখানকার মাছচাষীরা।
মৎস্য অফিস বলছে- উপজেলায় সরকারি হিসেব মতে, মোট পুকুর রয়েছে ৭৭৫৭টি। তবে বাস্তবে রয়েছে এর দ্বিগুন। এসব পুকুরে কার্প জাতীয় মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, সিলভার, বিগহেড, গ্রাসকার্প, সরপুটি, বাটা, রায়েক এবং দেশীয় প্রজাতির মধ্যে কই, শিং, মাগুর, পাবদা, টেংড়া, গোলশা, মোয়া, চিতল মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে মৎস্য সমবায় সমিতিও। এই সমিতির সদস্য হয়েছেন উপজেলার মাছচাষীরা।
এই সমিতির সদস্য হয়েছেন উপজেলার মাছচাষীরা। মৎস্য সমবায় সমিতি বলছে, সরকারিভাবে এই তিন বছরে ৪৭হাজার ৭৯ মেট্রিক টনের কথা বলা হলে প্রকৃতপক্ষে গত তিন বছরে কমপক্ষে ৬০ হাজার টন মাছ বিক্রি করা হয়েছে। প্রতি টন গড়ে দেড় লাখ টাকা বাজার দর হিসেবে এতে চাষীদের হাতে এসেছে প্রায় ১ হাজার কোটি টাকা।
গুরুদাসপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা জানালেন, ২০২২-২৩ অর্থ বছরে মাছ উৎপাদন হয়েছিল ১৫ হাজার ৫৪৬ মেট্রিক টনের মতো। তবে পরের অর্থ বছরে তা বেড়ে ১৬০৬০ মেট্রিক টনে দাঁড়ায়। এছাড়া ২৪-২৫ অর্থ বছরে ১৬১৯০ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে।
তিনি বলেন, রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, ছিলভার, ব্রিগেড, গ্রাস কার্প জাতের মাছ চাষ হয়। একইসঙ্গে প্রতিটি পুকুরে নিবিড় এবং আধা নিবিড় দুই পদ্ধতিতে মিশ্র হিসেবে কই, শিং, পাবদা, গুলসা-টেংড়াসহ বেশ কয়েক প্রজাতির মাছ চাষ করা হয়। এরমধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ৫০, দুবাই ১০০ এবং ভারতে ১৫০ মেট্রিক টন মিশ্র প্রজাতির সুস্বাদু পাবদা, রই-কাতলা, সিং-মাগুড়সহ বেশ কয়েক প্রজাতির মাছ মাছ রপ্তানি করা হয়।
বিদেশে মাছ রপ্তানি করা চাষি আব্দুস সালাম বলেন, বাংলাদেশের মাছের ভারতে ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে নিয়মিতই পাবদা, শিং ও পাঙ্গাশ মাছ ভারতের বাজারে বিক্রি করেন। এতে তিনি ব্যাপক লাভবান হচ্ছেন। আগামীতে অন্যান্য প্রজাতির মাছও বিদেশে রপ্তানি করতে চান।
প্রশাসন বলছে- প্রশিক্ষণ প্রদান, পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষাকরণ, মৎস্য ঋণ প্রদান, মৎস্য ব্যাংক লোনে সহায়তা প্রদান, প্রদর্শনী বাস্তবায়ন, উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য অভয়াশ্রম স্থাপন, রক্ষণাবেক্ষণ, মৎস্য আইন বাস্তবায়ন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কৃষি অফিসের তথ্য বলছে, ২০১০ সাল থেকে চলতি বছর পর্যন্ত অন্তত ১৫ হাজার হেক্টর ফসলি জমি কমেছে। মূলত এসব জমিতেই বাণিজ্যিকভাবে মাছ চাষের পুকুর গড়ে তোলা হয়েছে। মূলত ৯টি নদী, ৩টি খাল, ৬টি বিল থেকে বছরে প্রায় ১০০ মেট্রিক টন এবং ৩০টি প্লাবন ভূমি থেকে ১ হাজার ১৬ মেট্রিক টন ও অন্যান্য জলাশয়ের মাছ উপজেলার অভ্যন্তরে বাজারজাত করা হয়। এছাড়া চাষের উৎপাদিত সব মাছই সারাদেশের বিভিন্ন আড়তে বিপনন করেন চাষীরা।
মাছচাষি রুহুল আমিন মোল্লা বলেন, তারা পোনা মাছ চাষ করেন না। ন্যূনতম এক কেজির ওপরে কার্প প্রজাতির মাছ ছাড়া হয়। ৬ থেকে ৮ মাস মেয়াদের মধ্যেই মাছগুলো ন্যূনতম আড়াই কেজি থেকে সাড়ে ১২ কেজি পর্যন্ত বৃদ্ধি পায়। আকারভেদে এসব মাছের পাইকারি বাজারদর ১৫০ টাকা থেকে ৫০০টা কেজি।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, সম্প্রতি মৎস্য বিভাগের ডিজি গুরুদাসপুরে এসেছিলেন। মাছের চাষ এবং উৎপাদন বৃদ্ধি, বাণিজ্যিকরণসহ নানা বিষয়ে চাষীদের সাথে মতবিনিময় করেছেন। তাছাড়া চাহিদার তুলনায় গুরুদাসপুরে মাছ উৎপাদন হচ্ছে প্রায় তিনগুণ বেশি। ফলে চাষীদের সুবিধার জন্য খুব অচিরেই এখানে মৎস্য গবেষণা কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
মূলত চলনবিলের মিঠাপানি থেকে যেসব মাছ বিলুপ্ত হয়েছে সেসব মাছ চাষ করে অভাব পুরণের চেষ্টা চেলছে।
সূত্র বলছে, গত ৩০ বছরে চলনবিল থেকে হারিয়ে গেছে অন্তত ৯০ প্রজাতির দেশীয় মাছ। মৎস্যচাষীরা বলছেন, হারিয়ে যাওয়া মাছ এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। কার্প জাতীয় মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, সিলভার, বিগহেড, গ্রাসকার্প, সরপুটি, বাটা, রায়েক এবং দেশীয় প্রজাতির মধ্যে কই, শিং, মাগুর, পাবদা, টেংড়া, গোলশা, মোয়া, চিতল মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। সেসব মাছ বিদেশে রপ্তানিও করা হচ্ছে।
তারা বলেন, গুরুদাসপুরের জলাবদ্ধ জমিগুলোতে কোনো ফসল ফলানো যেতনা। সেসব জমিতে পুকুর খনন করে এখন কৃষকেরা ব্যপক লাভবান হয়েছেন। ২০১০ সাল থেকে চলতি বছর পর্যন্ত অন্তত ১৫ হাজার হেক্টর ফসলি জমি কমেছে। মূলত এসব জমিতেই বাণিজ্যিকভাবে মাছ চাষের পুকুর গড়ে তোলা হয়েছে। মূলত ৯টি নদী, ৩টি খাল, ৬টি বিল থেকে বছরে প্রায় ১০০ মেট্রিক টন এবং ৩০টি প্লাবন ভূমি থেকে ১ হাজার ১৬ মেট্রিক টন ও অন্যান্য জলাশয়ের মাছ উপজেলার অভ্যন্তরে বাজারজাত করা হয়। এছাড়া চাষের উৎপাদিত সব মাছই সারাদেশের বিভিন্ন আড়তে বিপনন করেন চাষীরা। এতে শুধুযে মাছচাষীরা লাভবান হচ্ছেন তা নয়। বিশেষ করে কয়েক হাজার পুকুরে হাজার হাজার বেকারের কর্মসংস্থান হয়েছে। মাছচাষকে কেন্দ্র করে গুরুদাসপুরে গড়ে উঠেছে কয়েকটি মৎস্য খাদ্য তৈরির কারখানা।
ফলে মাছচাষীরা সহজেই হাতের নাগাল থেকে পাইকারী মূল্যে মৎস্য খাদ্য কিনে মাছ চাষ করতে পারছেন। এছাড়া মাছের ইউনিয়ন গুরুদাসপুরের চাপিলার মোড়ে মোড়ে মৎস্য খাদ্য বিক্রির দোকান এবং প্রয়োজনীয় মৎস্য ওষুধ-কীটনাশক পাওয়া যাচ্ছে। এতে করে মাছ চাষে চাষীদের খরচ কমছে। কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের।
এখন মৎস্য চাষীদের প্রাণের দাবি গুরুদাসপুরে একটি মৎস্য গবেষণা ইন্সটিটিউট স্থাপনের। মৎস্য গবেষণা ইন্সটিটিউট স্থপান করা হলে মাছের নতুন নতুন প্রজাতির আবিস্কার সম্ভব হবে। ফলে মাছ চাষে আসবে নতুনত্ব ও আধুনিকায়ন। আধুনিক মাছ চাষের মাধ্যমে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরে ব্যপক আকারে মাছ রপ্তানি করা সম্ভব হবে।