বড়াইগ্রামে কবরস্থানের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ

মুক্তি রহমান

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়মনসিংহ পাড়া কবরস্থানের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে মরদেহটি স্থানীয় লোকজনের চোখে পড়ে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ চলাফেরায় অক্ষম ছিলেন এবং কবরস্থানের পাশে বসবাস করতেন। অসুস্থতা ও প্রতিবন্ধকতার কারণে এলাকাবাসীই তার দেখভাল করতেন এবং নিয়মিত খাবার দিতেন। ধারণা করা হচ্ছে, গতরাতের কোনো এক সময়ে তিনি মারা যান। সকালে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধটি প্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

কবরস্থানবরাইগ্রামলাশ উদ্ধার
Comments (0)
Add Comment