সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনের জরিমানা

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার জেলার সাঁথিয়া উপজেলার পুরান ধুলাউড়ির চিকনাই নদীর খননকৃত মাটি বিক্রয়ের অপরাধে পাঁচ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।

আজ রোববার (০৯ নভেম্বর,২০২৫ খ্রি.) বালু মহাল ও জলমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী এ জরিমানা করেন তিনি। এর আগে শনিবার (০৮ নভেম্বর) রাতে চুরি করে মাটি বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে যৌথ বাহিনী।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ভ্রাম্যমাণ আদালতে ভেকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নদীপাবনামাটি বিক্রি
Comments (0)
Add Comment