স্ত্রীর তালাক নোটিশ পেয়ে এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

শাকিল মন্ডলের (৩২) বিয়েটি ছিল ভালোবাসার। ১৪ বছরের ভালোবাসার সেই সংসারে টানাপোড়েন শুরু হয়। রোববার স্ত্রীর তালাক নোটিশ হাতে পেয়েছেন। ভালোবাসার মানুষের বিচ্ছেদের নোটিশ পেয়ে মানসিক যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। একপর্যায়ে রোববার দুপুরেই এক মণ দুধ দিয়ে গোসল করেন।

শাকিলের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে। তিনি পেশায় চা বিক্রেতা। মাধনগর বাজারে তার নিজস্ব চায়ের দোকান আছে। সেই দোকানের সামনেই তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন।

শাকিলের চারজন প্রতিবেশীরা জানিয়েছেন, পূর্ব মাধনগরে রেলের জমিতে বসবাস করতেন এই দম্পতি। স্ত্রী ও শ্বশুড়ির সঙ্গে একই বাড়িতে থাকতেন। শাকিলের স্ত্রী একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

শাকিল জানালেন, শ্বশুড়ির উসকানিতে স্ত্রী প্রায় সময়ই তার সঙ্গে ঝগড়া করতেন। একারণে সবসময়ই সংসারে অশান্তি লেগেই থাকতো। কথায় কথায় দুজনই সম্পর্কের ইতি টানতে চাইতেন। কিন্তু দুজনের মধ্যে কে তালাক দেবেন, এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। একপর্যায়ে স্ত্রী নিজেই তাকে তালাক দিয়ে নোটিশ পাঠিয়েছেন।

তিনি বলেন, সকারে স্ত্রীর পাঠানো তালাক নোটিশ পেয়ে তিনি মানসিকভাবে যন্ত্রণায় ভুগছিলেন। এমন বিষন্নতায় তিনি কাউকে কিছু বালতে পারছিলেন না। একপর্যায়ে বাজার থেকে গরুর এক মণ দুধ কিনে আনেন। প্রকাশ্যে সেই দুধ দিয়ে গোসল করেন। এতে তিনি প্রশান্তি পেয়েছেন।

শাকিলের স্ত্রী বলেন, ভালোবেসে বিয়ে করলেও ১৪ বছরের সংসারে নিজেদের মধ্যে বনিবনা হচ্ছিল না। সংসারের এই অশান্তির কারণে নিজের মা অথবা অন্য কেউ দায়ি নয়। স্বামীর সাঙ্গে মতপার্থক্য হওয়ায় তিনি নিজেই আইনের আশ্রয় নিয়েছেন। আইনের মাধ্যমে বিবাহবিচ্ছেদ করেছেন।

দুধ দিয়ে গোসলনাটোরবিয়ে
Comments (0)
Add Comment