এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হবে চলতি মাসেই

নতুন বাংলা ডেস্ক

শিক্ষকদের বদলি  নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাস থেকেই দেশের এমপিওভুক্ত শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন।

জুলাইয়ে অনলাইনের মাধ্যমে এই বদলি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বদলিনীতিমালা অনুযায়ী- সফটওয়্যার ব্যবহার করে এমপিওভুক্তি শিক্ষক-কর্মচারীরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে।

এ ক্ষেত্রে আবেদনকারী শিক্ষকেরা সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন।

বদলির লক্ষ্যে জুলাইয়ের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের যাবতীয় তথ্য সন্নিবেশ করার জন্য বিশেষ স্বয়ংক্রীয় সফটওয়্যার চালু করা হবে। এখন শুধু এই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরুর অপেক্ষা।

শিক্ষকদের বদলি নীতিমালা অনুসারে সেই অফটওয়্যার থেকে তথ্য গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে। তাই এসব শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অধিদপ্তরের পরিচালক এসব কথা বলেন।

প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল আরো বলেন, প্রত্যেকটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ডায়নামিক ওয়েবসাইট জুলাই মাসে চালু করা হবে। প্রধান শিক্ষকদের তা পরিচালনাসহ প্রতিষ্ঠানের সব কাজ আইসিটি নির্ভর করতে হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, বহুল প্রতিক্ষিত বদলি সমস্যার সমাধানের দিকে যাচ্ছে। জুলাই থেকে শিক্ষকরা বদলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

শিক্ষকরা বলেন, বদলি প্রক্রিয়া না থাকায় শিক্ষকরা তাদের পরিবার পরিজন রেখে দুর দুরান্তে চাকরি করছেন। এতে অনেক শিক্ষকের পরিবারে পারিবারিক কলহ তৈরি হয়েছে। বদলি প্রক্রিয়া চালু হলে শিক্ষকরা বড় ধরণের সংকট থেকে মুক্তি পাবেন।

বদলিশিক্ষকশিক্ষা মন্ত্রণালয়
Comments (0)
Add Comment