বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এনটিআরসিএর নতুন নির্দেশনা

বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন একটি নির্দেশনা দিয়েছে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন (এনটিআরসিএ) কর্তৃপক্ষ। নতুন ই রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই রেজিস্ট্রেশন হালনাগাদ নিয়ে আবার নতুন এই নির্দেশনা দেয়া হয়।নতুন নির্দেশনা অনুযায়ী কি রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। একইসঙ্গে সংশোধন অপশন চালু রাখা হয়েছে।

এনটিআরসিএর ওই নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের প্রবেশ পর্যায়ের শিক্ষকের তথ্য অনলাইনে সংগ্রহের জন্য এনটিআরসিএ কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে অনলাইনে ই রেজিস্ট্রেশন করার জন্য ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। ওই সময় বাড়িয়ে আগামী ১৫ নভেম্বর রাত বারোটা পর্যন্ত করা হলো।

নির্দেশনা আরো বলা হয়েছে, ১৩ নভেম্বরের মধ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল প্রদান করেছেন, সেসব শিক্ষা প্রতিষ্ঠান ভুল সংশোধন করতে পারবেন। নির্ধারিত তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করা হলে পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদে চাহিদা ই রিকোয়েস্টিং প্রদান করা সম্ভব হবে না।

এনটিআরসিএএমপিওভুক্তবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
Comments (0)
Add Comment