শিক্ষক নিয়োগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে। শিক্ষক নিয়োগে নভেম্বর মাসের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকআগুনের মোহম্মদ শামসুজ্জামান।
আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে এসব কথা বলেন মহাপরিচালক।
সূত্র বলছে- দেশে মোট ১৩ হাজার ৫০০ সহকারি শিক্ষকের পদ জন্য রয়েছে। মহাপরিচালক বলেন, ‘নিয়োগবিধিমালাটা হাতে পেলেই আমরা বিজ্ঞপ্তিতে যাব। আশা করছি নভেম্বর মাসের মধ্যেই আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবো।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে একটা সমস্যা জমা আছে। ৩২ হাজার সহকারী শিক্ষক এই মুহুূর্তে চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এটা তাদের জন্য বেদনাদায়ক।’
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সেসব শিক্ষক মামলাজনিত কারণে তারা পদোন্নতি পাচ্ছেন না। আশা করছি খুব তারাতাড়ি এই সমস্যার সমাধান হবে।’ তাহলে ৩২ হাজার শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারবো। এছাড়া সহকারী শিক্ষকের পদগুলো ও শূন্য হব। এরপর আবারো নতুন করে ৩২ হাজার পদে নতুন শিক্ষক নিয়োগ দিতে পারবো।’