শিক্ষক নিয়োগে একগুচ্ছ সুখবর

নতুন বাংলা ডেস্ক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে একগুচ্ছ সুখবর আসছে। আগামী সোমবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে। এই ধাপে ১ লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু হবে আগামী ২২ জুন থেকে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং কোনো টেকনিক্যাল সম্যা না হলে নির্ধারিত দিনেই এটি প্রকাশ করা হতে পারে।

তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষক নিবন্ধনধারী আবেদন করতে পারবেন না।

একই সঙ্গে যাদের নিবন্ধন সনদের মেয়াদ তিন বছরের বিশে, তারাও আবেদন করতে পারবেন না।

এনটিআররসিএ সচিব এএম এম রিজওয়ানুল হক বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।’

এর আগে ১৮তম শিক্ষক নিবন্দনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। বুধবার বিকেল ৫টার পর ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৭০ শতাংশ বলে জানানো হয়।

এনটিআরসিএগণবিজ্ঞপ্তিনিবন্ধনশিক্ষক
Comments (0)
Add Comment