উল্লাপাড়ায় ব্রিজের নিচে যুবকের মরদেহ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

919

বুধবার দুপুরে উল্লাপাড়া থানা পুলিশ শ্রীকোলা চৌকিদহ সড়ক সেতুর নিচ থেকে আমিনুল সেখ (৩৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

এসময় সিরাজগঞ্জ গোয়েন্দা সংস্থা, পিবিআই ও সিআইডি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে মরদেহের নাম পাওয়া গেলেও এখন পর্যন্ত তার আর কোন পরিচিতি তথ্য জানতে পারেনি পুলিশ।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ সেলিম মোল্লা জানান, সকালে স্থানীয় লোকজন এক ব্যক্তির মরদেহ শ্রীকোলার পাশে বিলসূর্য নদীর পাড়ে চৌকিদহ সড়ক সেতুর নিচে পড়ে থাকতে দেখা যায়।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্তের চেষ্টা করে। বেলা ১টার দিকে প্রাথমিকভাবে মরদেহের নাম ও তার বাসস্থানের খবর পেয়েছেন। নিহত আমিনুল সেখ সিরাজগঞ্জ সদরের বাসিন্দা। মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। পুলিশের ধারনা শ^াসরোধ করে হত্যার পর আমিনুলের মরদেহ উক্ত সেতুর নিচে ফেলে যায় খুনিরা।

উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, আমিনুল হত্যাকান্ডের বিষয়ে তারা সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা (ডিবি), পিবিআই ও সিআইডি পুলিশের সহযোগিতায় তথ্য উদঘাটনের চেষ্টা করছেন। তার মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর চেষ্টা চলছে।

ইতোমধ্যে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি আসাদুজ্জামান শাকিল, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.