সাঁথিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মনসুর আলম, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

1,224

পাবনার সাঁথিয়ায় ২০২৫ – ২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন পেঁয়াজ, সরিষা,গম,মশুর,খেসারী,সূর্যমূখী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

উপজেলার ১ টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৬৮৯০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.