অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কৃত বেসরকারি পর্যায়ের অনার্স মাস্টার্স কলেজের শিক্ষকদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে অনার্সে পাঁচজন এবং মাস্টার্সে দুজন শিক্ষককে এমপিভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অনার্স মাস্টার শিক্ষকদের এমপিও ভুক্তির জন্য অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দিলে শিক্ষকের এমপিও ভর্তির নীতিমালা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। এরপর শুরু হবে এতে কার্যক্রম।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনগণ কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত করণ সংক্রান্ত সময়ে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওই সভার সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হান্নান, যুগ্ম সচিব হেলালুজ্জামান, এ জেড মোর্শেদসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনার্স মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয় নিয়ে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, অনার্স মাস্টার্সের শিক্ষকেরা দীর্ঘ ৩২ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করা হলেও কোন সরকার অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। কিন্তু ২০২৪ সালের অক্টোবর মাসের ঢাকায় আমরা আন্দোলন করেছি। বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। যার ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নীতিমালা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বর্তমান সরকারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
সত্যায়ন পাওয়া কলেজ থেকে বিএড করা শিক্ষকরা স্কেল পাবেন।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যার অধিভুক্ত যে সকল কলেজ বিএড ডিগ্রি দিছে তাদের মান যাচাই করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষে মানদন্ডে উত্তীর্ণ হাওয়া কলেজগুলোকে সত্যায়ন করা হবে। সত্যান পাওয়া কলেজ থেকে বিএড ডিগ্রী নিয়ে শিক্ষকরা বিএড স্কেল পাবেন।