বাবা….

সাব্বির আহমেদ শিশির

715

শীতের সকালে রোদ্দুরের হাসি,
বাবা আমার নির্ভরতার বাঁশি।
ঝড়ের রাতে দেয়াল হয়ে দাঁড়ায়,
আর ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরায়।

শুকনো মাটির গন্ধ মেখে,
হেঁটেছে বাবা শত রাত-ভোরে।
শিরায় শিরায় তাঁর রক্ত বইতো,
ভালোবাসার নীরব ঘোরে।

ঝড় এলে মুখে হাসি ফুটিয়ে,
আমায় দিতেন সাহস-ভরসা,
ভাঙা স্বপ্ন গুছিয়ে দিতেন আর-
অন্ধকারে দেখাতেন পথের দিশা।

বাবার হাতে গেঁথে আছে
আমার প্রথম শব্দের ছবি,
ভবিষ্যতের দিকচিহ্ন যেন
বাবার ছোঁয়ায় পেতো রবি।

যত দূরে যাই, যত ক্লান্ত হই,
বাবার ছাঁয়ায় পথের দিশা পাই।
বুকের মাঝে বাজে বাবার সেই স্বর —
“ভয় নেই, বাবা আছি পাশে তোর।”

তাং- ২৭/০৪/২৫ খ্রি.

Leave A Reply

Your email address will not be published.