অনার্স-মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে সরকার যা বলছে

966

আশ্বাসের এক বছরেও সংশোধন করা হয়নি বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের জনবল অবকাঠাম ও এমপিও নীতিমালা। তাহলে এখনও দেশের ৩১৫ টি বেসরকারি এমপিও ভুক্ত কলেজের অনার্স মাস্টার্স স্তরের প্রায় ৫ হাজার শিক্ষক ৩৩ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে চলেছেন। এসব শিক্ষকরা এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান পাননি।

অন্তর্বর্তী সরকারের আমলে দাবি আদায়ের রাজপথে নেমেছিলেন এসব শিক্ষকেরা। সে সময় নীতিমালা সংশোধনের আশ্বাস দেয়া হয়েছিল। আন্দোলনটি হয়েছিল ২০২৪ সালের ১৫ থেকে ১৭ অক্টোবর।

শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে শিক্ষকদের এমপিওভুক্ত করার উদ্যোগ নেয়। তবে আশ্বাসেই শেষ এক বছরেও সংশোধন করা হয়নি নীতিমালা।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আশার বাণী শুনিছেন। তারা বলছেন, নীতিমালার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে মন্ত্রণালয়ের বৈঠকে। ওই বৈঠকের রেজুলেশন অনুযায়ী প্রয়োজনীয় বাজেট সহ নীতিমালা অনুমোদনের জন্য অর্থ বিভাগীয় প্রস্তাবনার পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নীতিমালা সংশোধন করতে চিঠিও পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জনবল কাঠামো অনুযায়ী ডিগ্রী স্তর পর্যন্ত পরিচালিত এমপিওভুক্ত কলেজগুলোতে ১৯৯৩ সালে অনার্স মাস্টার্সের অনুমোদন জাতীয় বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে কামিল স্তরের মাদ্রাসা শিক্ষকরা ভক্ত হলেও বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকরা দীর্ঘ দিন ধরে এমপিও বঞ্চিত রয়েছেন।

এদিকে চলতি অক্টোবরের মধ্যে নীতিমালা সংশোধন না করা হলে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বঞ্চিত শিক্ষকরা।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স ফেডারেশনের সভাপতি নেকবার হোসেন বলেন, ‘বিনা বেতনে দীর্ঘদিন ধরে পাঠদান করছেন শিক্ষকরা। দাবি আদায়ে গত বছর আন্দোলনে নামা হয়েছিল। রোবো প্রবল আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়। আশ্বাস পেয়ে আন্দোলন থেকে সরে এসেছিলাম আমরা। শিক্ষকের মানবতার জীবন যাপনের কথা বিবেচনায় এনে দ্রুত জনবল ও এমপি ও নীতিমালা সংশোধন করে এমপিওভক্তির ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে তাদের আহ্বান। এ মাসেই নীতিমালা সংশোধন না করা হলে আগামী নভেম্বর থেকে আবারো আন্দোলনের ডাক দেয়া হবে।’

এই শিক্ষক নেতা বলেন, ‘সরকারের পক্ষ থেকে নীতিমালা তীর চূড়ান্ত করা হয়েছে এমন খবর পেয়েছি। দ্রুত ব্যবস্থা না নেয়া হলে আবারো আন্দোলনে যাওয়া ছাড়া শিক্ষকদের বিকল্প থাকবে না।’

এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স মাস্টার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ বলেন, আমরাই সবার আগে আন্দোলন করেছি। অথচ সবার দাবি পূরণ হলেও আমাদের দাবি পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের সহযোগিতার জন্যই স্থগিত করে অপেক্ষা করছি। আমরা চাই প্রিয় নীতিমালাটি দ্রুত সংশোধন করে জনবল কাঠামোতে অন্তর্ভুক্তির মাধ্যমে এমপিও ভর্তির ব্যবস্থা নেয়া হোক। অন্যথায় শিক্ষকরা আবারো এই রাজপথে নামবেন।

Leave A Reply

Your email address will not be published.